আমাদের মূল উদ্দেশ্য অত্র উপজেলা/এলাকার প্রবাসে কর্মরত রেমিটেন্স যোদ্ধা ও সেই সাথে দেশে অবস্থানরত যুব সমাজের মাধ্যমে এলাকা জুড়ে ইসলামী ও সামাজিক উন্নয়ন সাধিত করা। নিচের ছকে সংস্থার ভিশন/লক্ষ্য ও পরিকল্পনা সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলোঃ
-
ইসলামীক শিক্ষা ও প্রচার,
-
বিভিন্ন প্রকারের সামাজিক উন্নয়ন,
-
মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি,
-
ক্যারিয়ার (পেশা) উন্নয়ন,
-
ইসলাম বিষয়ক প্রতিযোগিতার ব্যবস্থা,
-
রাস্তা-ঘাটে সচেতনতা মূলক ম্যাসেজ সম্বলিত ব্যানার লাগানো,
-
কুরআন-হাদিস বা মনিষীদের উক্তি সম্বলিত বাক্য দ্বারা বাৎসরিক ক্যালেন্ডার ছাপানো,
-
অসচ্ছলদের স্বাস্থ্য উন্নয়নে মেডিক্যাল ক্যাম্প বসানো,
-
পানযোগ্য পানির টিউবওয়েল বসানো,
-
কুরআন শিক্ষা ও নামাজ কোর্স,
-
বেকার/অসচ্ছলদের জন্য আয়ের উৎস তৈরি করা,
-
সমসাময়িক বিষয়ে সচেতনতা মূলক লিফলেট বিতরণ,
-
কন্যা দায়গ্রস্থ পরিবারের মেয়ের বিয়েতে সহায়তা,
-
রমজান মাস বা ঈদে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,
-
ছোট আকারে রাস্তা মেরামত করা,
-
যুবকদের মানসিক উন্নয়নের লক্ষে সেমিনারের আয়োজন, ইত্যাদি।