সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের লক্ষ্য হলো কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের বিশুদ্ধ শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা সহিহ আকিদা, বিশুদ্ধ ইবাদত ও উত্তম আখলাকের উপর প্রতিষ্ঠিত থাকবে।
আমাদের অন্যতম উদ্দেশ্য হলো যুব সমাজকে নৈতিক অবক্ষয়, বিভ্রান্তি ও অনৈসলামিক সংস্কৃতি থেকে দূরে রেখে দ্বীনের সঠিক পথে পরিচালিত করা। এজন্য আমরা দাওয়াহমূলক কার্যক্রম, শিক্ষা উদ্যোগ এবং সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম পরিচালনা করে থাকি।
এছাড়াও, ইসলামের মৌলিক জ্ঞান সহজভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়া, শিরক ও বিদআত সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং একটি আদর্শ ইসলামী সমাজ গঠনে ভূমিকা রাখা আমাদের মূল লক্ষ্য।
ভবিষ্যতে একটি সহিহ আকিদাভিত্তিক মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীনের খেদমতে আরও ব্যাপক অবদান রাখার প্রত্যয় আমাদের রয়েছে, ইনশাআল্লাহ।