ইতিহাস বলতে গেলে শুরুর আগের গল্পটি জানা জরুরি; তাহলেই পুরো বিষয়টি সহজে অনুধাবন করা যাবে।
আমাদের টীমের একজন সদস্য বই পড়ানোর মাধ্যমে নিজ পরিবারের মাঝে একটি সুন্দর ইসলামিক পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হন। সেখান থেকেই একটি চিন্তার সূচনা হয়; “যদি বই পড়ার মাধ্যমে একটি পরিবার পরিবর্তন সম্ভব হয়, তাহলে একই পদ্ধতি প্রয়োগ করে পুরো এলাকাতেই কেন এই পরিবর্তন আনা যাবে না?”
বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হলে অনেকেই বই পড়ার প্রতিযোগিতা আয়োজনে আগ্রহ দেখায়।
যেমন ভাবনা তেমন কাজ!
১৫/০১/২০২৩ তারিখে এলাকার যুব সমাজ ও প্রবাসী বন্ধুদের নিয়ে আয়োজন করা হয় “সিরাত প্রতিযোগিতা ২০২৩”। আলহামদুলিল্লাহ, এই আয়োজনের সফলতা সবার মাঝে নতুন উদ্যম ও আত্মবিশ্বাস সৃষ্টি করে।
যদিও এটি পরীক্ষামূলক উদ্যোগ ছিল কিন্তু আয়োজনটি এলাকায় দারুণ সারা ফেলে মা-শা-আল্লাহ্।
পরবর্তীতে, ০৬/০৫/২০২৩ তারিখে উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে “সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ” নামে একটি ইসলামী ও সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
আমরা জানি, একটি সংগঠন প্রতিষ্ঠা করা যত সহজ, তা টিকিয়ে রাখা তার চেয়েও বেশি কঠিন। তবে আল্লাহ তা‘আলার অশেষ রহমত এবং টীমের ঐকান্তিক প্রচেষ্টা ও একতাবোধের ফলে সংগঠনটি অল্প সময়েই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে; ফা লিল্লাহিল হামদ।
আমরা সকলের কাছে দোয়া প্রার্থী—যেন এই সংগঠনটি ভবিষ্যতেও এলাকার শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে, ইন-শা-আল্লাহ।