• বকচর, দাউদপুর, নবাবগঞ্জ, ঢাকা ১৩২২
  • +880 1884-200722
  • query.siya@gmail.com

About Us

About Us

সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ একটি অরাজনৈতিক ও অলাভজনক ইসলামী সংগঠন, যা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে ইসলামের সঠিক শিক্ষা প্রচার এবং যুব সমাজকে নৈতিক ও আদর্শিক পথে পরিচালিত করার লক্ষ্যে কাজ করে।

আমরা বিশ্বাস করি, একটি সচেতন ও দ্বীনদার প্রজন্মই পারে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে। সেই লক্ষ্যকে সামনে রেখে সাবিলিল্লাহ বিভিন্ন দাওয়াহমূলক কার্যক্রম, শিক্ষা উদ্যোগ এবং সামাজিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

আমাদের উদ্দেশ্য হলো—মানুষকে শিরক ও বিদআত থেকে মুক্ত রেখে সহিহ আকিদার উপর প্রতিষ্ঠিত করা এবং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সঠিক দিকনির্দেশনা পৌঁছে দেওয়া।