অদ্য ০৮-০৫-২০২৬ তারিখে সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘের কার্যকরী টীমের সদস্যবৃন্দ, বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে ‘বই পড়ার প্রতিযোগিতা ২০২৬’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে একটি প্রাথমিক আয়োজন সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সাবিলিল্লাহ ইসলামী যুব সংঘ কর্তৃক পরিচালিত ‘বই পড়ার প্রতিযোগিতা ২০২৬’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং শিশুদের কিরাত, নাশিদ ও আযান প্রতিযোগিতা আগামী ০৫-০৬-২০২৬ তারিখে ইন-শা-আল্লাহ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের ধাপসমূহঃ
শিশুদের কিরাত, নাশিদ ও আযান প্রতিযোগিতা
‘বই পড়ার প্রতিযোগিতা ২০২৬’-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান
ভেনুঃ *সুজাপুর জিনিয়াস কিন্ডারগার্টেন*
উক্ত অনুষ্ঠানে সকল শুভানুধ্যায়ী, অভিভাবক ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
আল্লাহ তাআলা আমাদের এ উদ্যোগকে কবুল করুন এবং এতে বরকত দান করুন; আমীন।
